বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

দুবাই ফেরত বিমান থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমানে অভিযান চালিয়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৩ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা বিভাগের কঠোর নজরদারিতে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমানটির বিভিন্ন সিট ও টয়লেট তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এই স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। বিমানবন্দরে চোরাচালান রোধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিমানবন্দর কেন্দ্রিক নানা চোরাচালান সিন্ডিকেট গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো। দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এবং পাচার রোধে কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD