শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ভাঙ্গায় সড়কে পুলিশ সদস্য নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্য মর্মান্তিক নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য পূজার ছুটিতে নিজ বাড়িতে যাওয়ার পথে এই পরিস্থিতির শিকার হন বলে গণমাধ্যমকে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় কর্মস্থল থেকে পূজার ছুটিতে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওয়ানা দিয়েছিলেন হিটলার বিশ্বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় এবং পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD