পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত আরও কতজন অভিবাসী নিখোঁজ রয়েছেন, তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সাহায্য সংস্থা রেড ক্রস এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিবাসপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি গাম্বিয়ার ‘জিনাক কাজাতা’ নামক গ্রাম থেকে তার বিপজ্জনক যাত্রা শুরু করেছিল। আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলের কাছাকাছি এসে নৌকাটি দুর্ঘটনার শিকার হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে সমুদ্রের পরিস্থিতি প্রতিকূল থাকায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা বেশ কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উন্নত জীবনের আশায় ইউরোপের দিকে যাওয়ার প্রবণতাই এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক