শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ

জামালপুরের মাদারগঞ্জে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় হঠাৎ পেছন থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে তিনি গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা গণমাধ্যমকে জানান। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট এলাকাবাসী দ্রুত এসব অবৈধ যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD