শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

কুবি শিক্ষার্থীর ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীকে বিয়ে করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম। এই ব্যতিক্রমী ও আনন্দদায়ক বিয়ের আয়োজন ঘিরে পুরো ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিয়ের আগের দিন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে আয়োজন করা হয় এক মনোজ্ঞ কাওয়ালি সন্ধ্যা ও বিয়ের কেক কাটা অনুষ্ঠানের, যেখানে হলের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

পরবর্তীতে শুক্রবার আসরের নামাজের পর বর ও কনেপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন সুন্দর ও নান্দনিক আয়োজনের ফলে শিক্ষার্থীদের মধ্যে বেশ উদ্দীপনা লক্ষ করা গেছে। সহপাঠী ও জুনিয়ররা এই জুটির ভবিষ্যৎ জীবন সুখের ও সমৃদ্ধময় হোক এই কামনা করে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD