শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জলবায়ুতে দক্ষিণ এশিয়ায় চার কোটি মানুষ বাস্তুচ্যুতির শঙ্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। আবহাওয়ার চরম বৈরিতা এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বৃদ্ধির কারণে এই অঞ্চলের লাখ লাখ মানুষ ইতোমধ্যে তাদের দীর্ঘদিনের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাম্প্রতিক গবেষণা ও বিভিন্ন গণমাধ্যমকে জানান তথ্যানুযায়ী, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামীতে দক্ষিণ এশিয়ায় প্রায় চার কোটি মানুষ জলবায়ু বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, দীর্ঘমেয়াদী বন্যা এবং খরা এই বাস্তুচ্যুতির প্রধান কারণ হিসেবে কাজ করছে। তবে সময়োপযোগী প্রযুক্তিগত উৎকর্ষ, সুনির্দিষ্ট সরকারি নীতি এবং কার্যকর রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এই সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই সীমিত রাখা সম্ভব। এ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD