শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

নিজেস্ব অর্থায়নে দুই হাজার আটশ মানুষকে টুকুর পূজার উপহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের দুই হাজার আটশ গরিব ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে শাড়ি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেছেন বিশিষ্ট রাজনৈতিক নেতা সুলতান সালাউদ্দিন টুকু। উৎসবমুখর পরিবেশে এই উপহার বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

উপহার হিসেবে মোট দুই হাজার পাঁচশ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এর পাশাপাশি বাকিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়, যাতে তারা আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং একে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

সাংবাদিকদের জানান, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রক্ষায় এবং উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে এই নেতার সম্পৃক্ততা ছিল প্রশংসনীয়। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা। সুলতান সালাউদ্দিন টুকুর এই ব্যক্তিগত অনুদান এলাকার দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD