শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

তেলাপোকার পর এবার মাছি বাহিনী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ

তেলাপোকার পর এবার মাছি! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে যখন দিল্লিতে উত্তেজনা তুঙ্গে, তখনই আলোচনায় এল নতুন এক ব্যঙ্গাত্মক মঞ্চ— মক্ষী জনতা পার্টি। সুপ্রীম কোর্টের নির্দেশ এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকা নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই এই অভিনব প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

দিল্লির রাজপথে এর আগে বিভিন্ন অদ্ভুত প্রতিবাদের রূপ দেখা গেলেও মাছি বা তেলাপোকার মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়ার এই প্রবণতা নতুন মাত্রা যোগ করেছে। আন্দোলনকারীরা জানাচ্ছে, প্রশাসনের বিভিন্ন স্তরে জমে থাকা অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবেই এই ধরনের ব্যঙ্গাত্মক মঞ্চের আত্মপ্রকাশ ঘটেছে।

সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্টরা, সাধারণ মানুষের ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করার জন্যই এই ধরনের সৃজনশীল অথচ শ্লেষাত্মক প্রতিবাদের পথ বেছে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের ক্রমাগত দাবির মুখে এই ধরনের ঘটনা রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD