সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

কোরআনের আইনের বিরুদ্ধে হাত দেওয়ার পরিণতি ভালো হবে না: গোলাম পরওয়ার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার দম্ভে সংসদে কোরআন ও সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার চরম দুঃসাহস দেখিয়েছে। কোরআনের বিধানের বিরুদ্ধে হাত দেওয়ার পরিণতি ককখনোই ভালো হতে পারে না। এ ধরনের হঠকারী সিদ্ধান্ত দেশের তৌহিদী জনতা কখনো মেনে নেবে না এবং রাজপথে এর কঠোর জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল এবং ইসলামবিরোধী নানা চক্রান্তে লিপ্ত ছিল, বর্তমান প্রেক্ষাপটেও তার ধারাবাহিকতা দেশবাসী বরদাস্ত করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন এ দেশের পবিত্র মাটিতে টিকতে দেওয়া হবে না। সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে বিতর্কিত আইনগুলো বাতিল করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত নেতারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD