গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে গভীর উদ্বেগ ও কিছু সুনির্দিষ্ট প্রত্যাশার কথা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি মনে করে, জুলাই গণঅভ্যুত্থানসহ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রীয় গুম, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলের নানা অনিয়মের বিচার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত অপরিহার্য।
সাংবাদিকদের বলেছেন এবি পার্টির শীর্ষ নেতারা। তারা মনে করেন, গুমের মতো মানবতাবিরোধী অপরাধের তদন্ত কখনোই অভিযুক্ত বাহিনীর নিজের হাতে থাকা উচিত নয়। এ ধরনের অপরাধের সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচারের স্বার্থে একটি সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী তদন্ত কমিশন বা প্রতিষ্ঠানের অধীনে সমস্ত অভিযোগের তদন্ত সম্পন্ন করতে হবে, যাতে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ না থাকে।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয় যে, কেবল আইন প্রণয়ন করলেই চলবে না, বরং তার সঠিক বাস্তবায়ন এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যেসব গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সেই অন্ধকার অধ্যায়ের বিচার করতে হবে স্বচ্ছতার সাথে। অন্যথায় জাতির প্রত্যাশা অপূর্ণই থেকে যাবে।
আরববাংলা টিভি/ডেস্ক