সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নিয়ে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ

দেশের ১০৫টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে বর্তমানে এমবিবিএস শিক্ষার্থীদের জন্য মোট ১১ হাজার ৩৭৮টি আসন রয়েছে। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৭৮টি আসন বরাদ্দ রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যখাতের সার্বিক মান উন্নয়ন এবং চিকিৎসকদের সংকট নিরসনে আসন সংখ্যা বাড়ানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে তিনি গণমাধ্যমকে জানান।

বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, যার ফলে সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসাবিজ্ঞানের উচ্চশিক্ষার পরিধি বাড়াতে এবং মেধাবী শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করতে নতুন আসন সংযোজন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, দেশের প্রতিটি অঞ্চলে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। চিকিৎসক ও রোগীদের অনুপাত উন্নত করার লক্ষ্যে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি মেডিকেল কলেজগুলোতেও সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ভবিষ্যতে দেশের চাহিদা পূরণে আরও নতুন মেডিকেল কলেজ স্থাপন এবং আসন সংখ্যা যৌক্তিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD