বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে নিষিদ্ধ আ. লীগ নেতার বাড়িতে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় তার নিজস্ব বাসভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই ওই নেতার বাড়িতে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় পর্যায়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD