বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ণ

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে চায়ের আমন্ত্রণ জানান। এই সৌজন্য সাক্ষাতের সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অগ্রগতি এবং জাতীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে। সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং জাতীয় ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বৈঠক শেষে উভয় নেতার পক্ষ থেকেই দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ যখন একটি নতুন গণতান্ত্রিক যাত্রার মধ্য দিয়ে এগোচ্ছে, ঠিক সেই সময়ে শীর্ষ এই দুই নেতার বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন ইস্যুও আলোচনায় স্থান পায়।

এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও দমনপীড়নের কারণে দেশের রাজনৈতিক পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের সময়ে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের ভূমিকা এবং সরকারের সঙ্গে তাদের গঠনমূলক সংলাপ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও বেশি সুসংহত করবে বলেই আশা প্রকাশ করছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক সচেতন মহল।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD