বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি নারী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সশস্ত্র হামলায় ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। মঙ্গলবার জেরিকো শহরের উপকণ্ঠে দুউক আল-তাহতা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের গণমাধ্যমকে জানান এ তথ্য।

আন্তর্জাতিক মহলের বারবার আহ্বান সত্ত্বেও পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের আগ্রাসন ও সহিংসতা থামছে না। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী এই সংঘাতে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও দুর্বিষহ হয়ে উঠছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন হঠাৎ করেই সশস্ত্র বসতি স্থাপনকারীরা ওই এলাকায় চড়াও হয় এবং নির্বিচারে হামলা চালায়। এতে বয়োবৃদ্ধ ওই নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে এই নৃশংসতার তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং অপরাধীদের বিচার দাবি করা হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD