বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

নিউমোনিয়ায় বাড়ছে শিশুমৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ

দেশে শিশুদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠেছে নিউমোনিয়া। বায়ুদূষণ, অপরিকল্পিত নগরায়ণ, অপুষ্টি ও চিকিৎসাসেবার ঘাটতিতে বাড়ছে এ রোগের ঝুঁকি। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে, যা অভিভাবকদের গভীর উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। চিকিৎসকরা বলছেন, সময়মতো সঠিক চিকিৎসা এবং সচেতনতার অভাবই এই মর্মান্তিক মৃত্যুর প্রধান কারণ।

চলমান হামের প্রাদুর্ভাব পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মাসে হামে আক্রান্ত হয়ে প্রায় ১,২০০ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, এসব শিশুর অনেকেই নিউমোনিয়ার মতো জটিল শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে, শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে যাতে প্রত্যন্ত অঞ্চলের শিশুরা সময়মতো সেবা পায়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD