সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দুই বিভাগে ভারি বৃষ্টির আভাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ

দেশের দুই বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আকাশ মেঘলা থাকলেও ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারিবর্ষণ হতে পারে।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৪৮ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি এবং সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD