সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জের কাজিপুরে সীমান্তবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ নাসিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশের একটি দল সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট বসায়। সন্দেহজনক গতিবিধির কারণে নাসিম হোসেনের মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ গণমাধ্যমকে জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD