সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আমার কুমিল্লা অ্যাপ চালু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ

কুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে স্মার্ট নাগরিক সেবা অ্যাপ আমার কুমিল্লা। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাপের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনসেবাকে সহজতর করা অত্যন্ত জরুরি। এই অ্যাপ চালুর ফলে নগরবাসী ঘরে বসেই বিভিন্ন নাগরিক সুবিধা, অভিযোগ এবং সেবামূলক তথ্য সহজেই জানতে পারবেন। এর মাধ্যমে সিটি কর্পোরেশন ও সাধারণ জনগণের মধ্যে দূরত্ব ঘুচে যাবে এবং সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লাকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে এই ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে এবং নগরবাসীর প্রতিটি সমস্যার দ্রুত সমাধানে প্রশাসন সচেষ্ট থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD