সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

উজ্জয়নে মসজিদ রক্ষায় রাতেও মুসল্লিদের পাহারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একাংশ ভাঙার উদ্যোগ ঠেকাতে রাতেও মসজিদ ঘিরে অবস্থান নিচ্ছেন শত শত মুসলিম। মসজিদের ভেতরে ও বাইরে রাত কাটাচ্ছেন স্থানীয় মুসল্লিরা। মসজিদের একাংশ ভাঙার জন.

সাংবাদিকদের বলেছেন স্থানীয় বাসিন্দারা, প্রশাসনের তরফ থেকে অবৈধ নির্মাণের অজুহাত দিয়ে এই ঐতিহাসিক স্থাপনাটির ওপর আঘাত হানার পাঁয়তারা চলছে। এর প্রতিবাদে এবং যেকোনো মূল ঐতিহাসিক পবিত্র স্থান রক্ষার দৃঢ় শপথ নিয়ে ধর্মপ্রাণ মানুষগুলো শীতের রাতেও খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন।

পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মুসল্লিদের শান্তিপূর্ণ অবস্থান এবং ইবাদত বন্দেগির মাধ্যমে প্রতিবাদ জানানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD