সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ

কিশোরগঞ্জের বাজিতপুরে চাঞ্চল্যকর স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিজ্ঞ বিচারক সুপ্রিয়া রহমান এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাজিতপুর উপজেলার এই লোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটেছিল। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও নিহত ঝর্ণা আক্তারের পরিবার। সমাজ থেকে এ ধরনের অপরাধমূলক প্রবণতা দূর করতে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন আইনজীবীরা।

এদিকে পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে আদালতের রায় কার্যকরের জোরালো দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিকে গ্রেফতারে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD