জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি বলেছিল নির্বাচিত সরকার এলে মব থাকবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে। কিন্তু বাস্তবে তেমনটা দেখা যাচ্ছে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও যোগ করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে বহাল রেখে দেশের কাঙ্ক্ষিত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনের শীর্ষ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা বিশৃঙ্খল ব্যবস্থার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছিল। সেই পরিস্থিতির এখনো পুরোপুরি উত্তরণ ঘটেনি।
বৈঠকে উপস্থিত অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকরা দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই বর্তমান প্রশাসনের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
আরববাংলা টিভি/ডেস্ক