সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর এবং মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন ও বাসচালকদের উদ্যোগে সোমবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।

স্থানীয় শ্রমিক নেতারা গণমাধ্যমকে জানান, বিগত দিনে বিভিন্ন স্থানে শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি মহাসড়কে বাস আটকে হয়রানির মাত্রা বেড়ে যাওয়ায় শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থায় বাধ্য হয়েই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

হঠাৎ করে এই ধর্মঘট শুরু হওয়ায় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও রাজশাহী রুটের সমস্ত বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যাত্রীরা সকালে টার্মিনালে এসে চরম বিপাকে পড়েন। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই বিকল্প যানবাহনের খোঁজ করছেন, তবে অতিরিক্ত ভাড়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে গেছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শ্রমিক নেতাদের সাথে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD