বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আরব আমিরাতের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আমিরাত সরকারের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি বাংলাদেশের নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানান এবং দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, শ্রমবাজারের সম্প্রসারণ এবং যৌথ অর্থনৈতিক উদ্যোগ নিয়ে বৈঠকে বিস্তারিত মতবিনিময় হয়। গণমাধ্যমকে জানান হয় যে, ভবিষ্যতে এই কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উচ্চতায় উন্নীত হবে।
আরববাংলা টিভি/ডেস্ক