বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার গণমাধ্যমকে জানান যে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্থার অংশ হিসেবে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা ফারজানা আফরোজের এই দলবদল জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনসিপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি খুব শীঘ্রই দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ধরনের পরিবর্তন আসছে, তারই ধারাবাহিকতায় বিভিন্ন দল থেকে হেভিওয়েট ব্যক্তিরা নতুন রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকছেন। এনসিপিতে তার এই যোগদান দলটির সাংগঠনিক ভিত্তি আরও বেশি মজবুত করবে এবং নারী নেতৃত্বকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন দলটির নীতিনির্ধারকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD