সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ

প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত ও গুণগত মান নিশ্চিতকরণে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে রোববার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৪ সালে বিনামূল্যে পুস্তক প্রণয়ন কার্যক্রম অগ্রগতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয় শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বই প্রদানের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD