বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বুধবার বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:০৬ পূর্বাহ্ণ

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি।

আগামীকাল বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিশেষ এ সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পরে এটাই বিএনপির বড় সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলন থেকে কারাগারে থাকা দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতাদের জামিন না পাওয়াসহ সার্বিক বিষয় তুলে ধরা হবে। এছাড়া, সংবাদ সম্মেলনে মিয়ানমার ও ভারতের সীমান্তে হত্যা, দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়গুলোও তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD