বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনের পাশে আজ বুধবার অ্যাস্ট্রো টার্ফ মাঠে হয়েছে ইয়ুথ ফুটবল ক্লিনিক-২০২৬। এই ফুটবল ক্লিনিকের তত্ত্বাবধানে ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল। এ আয়োজনের মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে দেশের উদীয়মান তরুণ ফুটবলাররা। আধুনিক ফুটবলের বিভিন্ন কলাকৌশল এবং দক্ষিণ আমেরিকান ঘরানার ফুটবল দর্শনের সাথে পরিচিত হয়েছে তারা।
বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনার কোচিং কলাকৌশল এবং মাঠের আধুনিক টেকনিক রপ্ত করার এই সুবর্ণ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অংশ নেওয়া কিশোর ফুটবলাররা। বাফুফের এই উদ্যোগ দেশের তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। ভবিষ্যতে আন্তর্জাতিক মানে নিজেদের মেলে ধরতে এই ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি