বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

গুজবকারীদের জবাবদিহিতায় আনতে কাঠামো তৈরির কথা ভাবছে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকার ভুল তথ্য ও গুজব রটনাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে একটি কাঠামো তৈরির কথা বিবেচনা করছে।

শনিবার তিনি তার ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

তিনি লিখেছেন, যারা বিভ্রান্তি ও গুজব ছড়ায়, তাদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, তার জন্য একটি কাঠামো তৈরির বিষয় বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও লিখেন, অপপ্রচার ঠেকাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার খুবই সতর্ক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD