ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে অবস্থিত একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত এবং চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও ৩৬ জন শ্রমিক। তাদের উদ্ধারে রোববার দেশটির ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা তীব্র উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকে জানান যে, কারখানার ভেতরে আটকে থাকা শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। ঘন কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়েছে। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়ে স্বজনদের মধ্যে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারখানাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। ঘনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি এমন কারখানায় নিরাপত্তা ঘাটতির বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
আরববাংলা টিভি