১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কল্যাণে সরকারের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশের বেকারত্ব দূরীকরণ এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে এসএমই খাতের বিস্তার ঘটলে জাতীয় অর্থনীতিতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তারা তাদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শনীতে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি