রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সম্পৃক্ত করা ছাড়া দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করতে উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, যুবসমাজ ও নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চরম দুর্নীতির কারণে এই খাতে যে স্থবিরতা নেমে এসেছিল, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।

উল্লেখ্য, দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং বেকারত্ব দূরীকরণে এসএমই খাতের বিকল্প নেই। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সফল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা সরকারের এই ইতিবাচক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নীতিগত সহায়তা আরও বাড়ানোর দাবি জানান। কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এই খাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে ছিলেন। তবে বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি আবারও সঠিক ট্র্যাকে ফিরতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD