রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ৯০ গ্রাম গাঁজাসহ চারজন আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় মাদক কেনাবেচায় প্রত্যক্ষভাবে সহায়তার অভিযোগে আরও একজনকে পলাতক আসামি করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে ঝালকাঠি জেলা শহরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্যসহ হাতেনাতে চারজনকে আটক করা সম্ভব হয়। আটকদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধ দমনের লক্ষ্যে বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঝালকাঠি জেলাতেও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের মতো সামাজিক ব্যাধি অনেকাংশেই দূর করা সম্ভব হবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের নাম বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD