রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ

দেশে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এবং গণতান্ত্রিক ধারা সুসংহত করার লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপের আনুষ্ঠানিক সূচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশজুড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা ও নৈরাজ্য কঠোর হস্তে দমন এবং এর স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে সকল মতের দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি বলে মনে করছে সরকার। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সৃষ্ট বিভাজন দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই এই সংলাপের মূল লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির মতো উদীয়মান রাজনৈতিক শক্তির সঙ্গে এই বৈঠক জাতীয় রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করবে বলে আশা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় দেশের অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গেও পর্যায়ক্রমে সংলাপে বসবেন সরকারপ্রধান।

এদিকে সরকারের নীতিনির্ধারক মহল আশা প্রকাশ করেছে যে, এই সংলাপের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে এবং জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দল একটি অভিন্ন ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD