খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহসভাপতি ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার মতো একটি গুরুতর ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় সূত্র এবং সাংবাদিকদের দেওয়া তথ্যানুযায়ী, গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অনভিপ্রেত ও আতঙ্কজনক ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদার করতে এবং স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা বাড়িটির চারপাশের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেন। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ যখন একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে, তখন একটি কুচক্রী মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সেনাবাহিনীর এই পরিদর্শন ও তৎপরতার ফলে এলাকায় সাময়িকভাবে স্বস্তি ফিরে এলেও সাধারণ মানুষের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আরববাংলা টিভি