রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তনের মূল শক্তি জেন-জি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ

ইউরোপের বিভিন্ন দেশে শুক্রবার রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। যুদ্ধ বন্ধ, সামাজিক কল্যাণ খাতে ব্যয় সংকোচন প্রত্যাহার এমনকি পুঁজিবাদের অবসানের দাবিতে স্লোগান তোলে তারা। ইউরোপে চলমান বিক্ষোভ চলতি বছর বিশ্বজুড়ে তরুণদের অভ্যুত্থানের ধারাবাহিকতায় সাম্প্রতিক সংযোজন।

বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বের রাজনৈতিক পটপরিবর্তনে নতুন প্রজন্ম বা জেন-জি এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শুধু ইউরোপ নয়, এশিয়া ও অন্যান্য অঞ্চলেও তরুণ সমাজের এই রাজনৈতিক সচেতনতা ও অধিকার আদায়ের সংগ্রাম নতুন বার্তা দিচ্ছে। ঐতিহ্যগত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে তারুণ্যের এই জাগরণ বিশ্ব রাজনীতিতে এক গভীর প্রভাব ফেলছে বলে সাংবাদিকদের বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক বিভিন্ন সংকটের বিরুদ্ধে তরুণরা যেভাবে সংগঠিত হচ্ছে, তা নজিরবিহীন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অর্থনৈতিক বৈষম্য—সব ক্ষেত্রেই জেন-জির সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতের বৈশ্বিক রাজনীতিতে নীত নির্ধারণী প্রক্রিয়ায় এই তরুণ সমাজের ভূমিকা আরও জোরালো হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD