রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলা, বিএনপির নেতার বিচার দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর অতর্কিত হামলা, মারধর এবং প্রকাশ্যে গুলি ছোড়ার ন্যাক্কারজনক অভিযোগ পাওয়া গেছে। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি জেলা শাখা। একই সঙ্গে অভিযুক্ত শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার দৃষ্টান্তমূলক বিচার এবং দ্রুত মামলা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই হামলার বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিপির নেতৃবৃন্দ জানান, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশে যখন একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লড়াই চলছে, ঠিক তখনই একটি কুচক্রী মহল অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপির নেতারা। রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD