রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

মানিকগঞ্জের যেসব এলাকায় সোমবার গ্যাস থাকবে না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ

ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া এবং এর আশপাশের এলাকাসমূহ। গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের নিরাপত্তার স্বার্থেই এই সাময়িক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির ভোক্তাদের এই ২৪ ঘণ্টা বিকল্প জ্বালানি ব্যবহারের প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD