বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

কপ৩১-এ সুযোগ না পেয়ে ফলের ব্যবসার সিদ্ধান্ত ফাতিহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ণ

তুরস্কের আনাতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এবারও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি তরুণ জলবায়ু কর্মী ফাতিহা আয়াত। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনে অংশ নিতে না পারার দীর্ঘ হতাশা ও ক্ষোভ কাটিয়ে এবার সম্পূর্ণ নতুন এক পেশাগত ও ব্যবসায়িক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তা নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার থাকা ফাতিহা এবার জলবায়ু আন্দোলনের পাশাপাশি ফলের ব্যবসা শুরু করার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন।

সাংবাদিকদের বলেছেন, বৈশ্বিক মঞ্চে তরুণ প্রজন্মের প্রকৃত কণ্ঠস্বরকে বারবার বঞ্চিত করা হচ্ছে এবং জলবায়ু সংকটের প্রকৃত ভুক্তভোগীদের আড়াল করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে কেবল আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং দেশীয় ফলের বাজারকে চাঙ্গা করতে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই আকস্মিক সিদ্ধান্তে জলবায়ু আন্দোলনে যুক্ত কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্বের সুযোগ না পাওয়ার পেছনে কূটনৈতিক ব্যর্থতা এবং নীতিনির্ধারকদের উদাসীনতাই প্রধান দায়ী। অতীতে বিভিন্ন সময় কার্যকর ভূমিকা রাখার পরও ফাতিহা আয়েতের মতো উদীয়মান তরুণরা বিশ্বমঞ্চে উপেক্ষিত হওয়ায় দেশের তরুণ সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ফাতিহা জানিয়েছেন, তিনি দমে যাওয়ার পাত্র নন; জলবায়ু নিয়ে তাঁর লড়াই যেমন অব্যাহত থাকবে, তেমনি নতুন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা তিনি চালিয়ে যাবেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD