বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ভৈরব থানায় ককটেল বিস্ফোরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে আকস্মিক এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে সুনির্দিষ্ট কিছু বস্তু থানার সামনে নিক্ষেপ করা হয়। এরপর মোটরসাইকেলের আরোহীরা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পরিচিত স্লোগান ‘জয় বাংলা, জয় শেখ মুজিবুর রহমান’ উচ্চারণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তা হীনতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান যে, এটি কোনো রাজনৈতিক বা নাশকতামূলক বিস্ফোরণ নয়। তার দাবি, থানার সামনে একটি চলন্ত গাড়ির চাকা ফেটে যাওয়ার কারণে এই বিকট শব্দ হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD