বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ণ

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানকে ১২ দলীয় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে। এ ছাড়া জোটের নতুন মুখপাত্র হয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম। তারা আগামী তিন মাসের জন্য এই দায়িত্ব পালন করবেন।

রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তনের ফলে জোটের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ১২-দলীয় জোটের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন দল ও মতের ঐক্যের মাধ্যমে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ১২ দলীয় জোটের আরেক অংশ তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে। তবে জোটের জ্যেষ্ঠ নেতারা আশা করছেন, খুব শীঘ্রই সব অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তারা জনগণের সামনে উপস্থিত হতে পারবেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD