শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

অস্কারজয়ী নির্মাতা সেবাস্তিয়ান লেলিও প্রয়াত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

অস্কারজয়ী চিলির খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও মারা গেছেন। গত শুক্রবার চিলির রাজধানী সান্তিয়াগোতে ৫২ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু হয়। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তাঁর এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন গণমাধ্যমকে তাঁর পরিবার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক শোকবার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সেবাস্তিয়ান লেলিও তাঁর সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে বিশ্ববাসীর হৃদয়ে বিশেষ স্থান দখল করেছিলেন। বিশেষ করে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর অস্কারজয়ী চলচ্চিত্র ফ্যান্টাসি উইমেন বিশ্বজুড়ে ব্যাপক প্রশংস কুড়ায়। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে চিলির হয়ে প্রথম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার জয় করে ইতিহাস গড়েছিলেন তিনি। আধুনিক বিশ্বসিনেমায় মানবিক দৃষ্টিভঙ্গি ও শৈল্পিক উপস্থাপনার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

তাঁর আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও ভক্তরা। আন্তর্জাতিক সংস্কৃতির অঙ্গনে তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি সবসময় চলচ্চিত্রের উৎকর্ষ সাধনে কাজ করে গেছেন এবং আগামী প্রজন্মের নির্মাতাদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD