গাজা উপত্যকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে কাতার। উপত্যকাটির পুনর্গঠনে নিয়োজিত কাতারি কমিটি এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। সাম্প্রতিক মৌসুমি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় গাজার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপন্ন হয়ে পড়েছে।
ত্রাণ দলগুলো গাজার ৪৫টি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির ও গুরুত্বপূর্ণ সড়কে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। বন্যায় প্রায় ৭০ হাজার তাঁবু তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন হাজার হাজার অসহায় মানুষ। কাতারের পক্ষ থেকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খাবার, তাঁবু ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক মহল ও বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, গাজার বর্তমান মানবিক সংকট উত্তরণে কাতার নিয়মিতভাবে তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবে। স্থানীয় প্রশাসন ও ত্রাণকর্মীরা ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে দিনরাত কাজ করে যাচ্ছেন। কাতারের এই সময়োপযোগী পদক্ষেপে চরম দুর্ভোগে থাকা ফিলিস্তিনিরা কিছুটা হলেও স্বস্তি খুঁজে পেয়েছেন।
আরববাংলা টিভি