বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

জামালপুরে যমুনার ভয়াবহ ভাঙন, বিপন্ন জনপদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর বাম তীরে নতুন করে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙনে ইতোমধ্যে বহু বসতভিটা ও কয়েক শ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নদীভাঙনের তীব্রতা এত বেশি যে মুহূর্তের মধ্যে ঘরবাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে পানি কমতে শুরু করার পর থেকেই ভাঙনের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে তীর সংরক্ষণ বাঁধ না থাকায় যমুনার গ্রাসে একে একে হারিয়ে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো, পাকা সড়ক ও বিস্তীর্ণ কৃষিজমি। নদীপারের মানুষ তাদের শেষ সম্বলটুকু রক্ষায় নিজেরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রমত্তা যমুনার কাছে তা পর্যাপ্ত হচ্ছে না।

পরিস্থিতি মোকাবিলায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে, কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দুর্গত এলাকার সাধারণ মানুষ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD