বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ

সিলেটের পাথর কোয়ারিগুলো পুনরায় চালু হলে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কমবে পাথর আমদানিনির্ভরতা। দীর্ঘ ছয় বছর কোয়ারি বন্ধ থাকায় পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিংয়ের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। লোকসান ও ঋণের চাপে অনেক ব্যবসায়ীও হয়েছেন নিঃস্ব।

২০২০ সালের পর থেকে পরিবেশগত বিভিন্ন দোহাই দিয়ে সিলেটের সীমান্তবর্তী অঞ্চলের বিখ্যাত পাথর কোয়ারিগুলো বন্ধ রাখা হয়। এর ফলে স্থানীয় অর্থনীতিতে নেমে আসে স্থবিরতা। একসময়ের জমজমাট এলাকাগুলো এখন প্রায় জনশূন্য। পাথরভিত্তিক ব্যবসা টিকিয়ে রাখতে না পেরে অনেকেই পেশা বদল করতে বাধ্য হয়েছেন। শ্রমিক নেতারা বলছেন, যথাযথ নিয়মনীতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে কোয়ারিগুলো খুলে দেওয়া হলে পরিবেশের ক্ষতি না করেই দেশের উন্নয়নমূলক কাজে স্থানীয় পাথরের জোগান দেওয়া সম্ভব।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বিদেশ থেকে পাথর আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে। অথচ নিজেদের ভূখণ্ডের পাথর অব্যবহৃত পড়ে থাকায় নির্মাণ খাতে ব্যয় বাড়ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করেন, অনতিবিলম্বে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেবেন, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD