বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী বিমান মহড়া এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কৌশলগত বিমান মহড়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়। দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পেশাদারিত্ব, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা।
মহড়ার সমাপনী দিনে উভয় দেশের উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত থেকে মহড়ার সার্বিক সফলতা মূল্যায়ন করেন এবং অংশগ্রহণকারী পাইলট ও গ্রাউন্ড ক্রুদের ধন্যবাদ জানান। এই যৌথ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হলো বলে আশা প্রকাশ করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক