শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে এক সেনাসদস্য আহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মানবপাচারসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় টেকনাফ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযের সময় মানবপাচার চক্রের সদস্যরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালায়।

আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনায় এক সেনাসদস্য আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবপাচার রোধে এবং অপরাধী চক্রের মূল উৎপাটনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD