বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সিলেট টেস্টের পিচ নিয়ে গোলকধাঁধায় ওয়েস্ট ইন্ডিজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

মিরপুর টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের পর সিলেটে আসার পর থেকেই দলটির অনুশীলন ও প্রস্তুতিতে এক দারুণ খোশমেজাজ লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি সংবাদ সম্মেলনেও বেশ নির্ভার মেজাজে উপস্থিত ছিলেন উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। তবে ঢাকার মতোই সিলেটের উইকেট বা পিচ নিয়ে এখনো এক প্রকার গোলকধাঁধার মধ্যে রয়েছে সফরকারী দল। পিচের আচরণ কেমন হতে পারে, তা নিয়ে ধোঁয়াশা থাকায় শেষ মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই একাদশ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

মিরপুরের সফল্যকে পেছনে ফেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত ক্যারিবীয়রা। কন্ডিশন এবং উইকেটের চরিত্র বুঝতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উইন্ডিজ শিবির জানিয়েছে যে ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত পিচ পর্যবেক্ষণ করেই চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। স্বাগতিক দলের বিপক্ষে এই টেস্টেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে আছে সফরকারীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD