বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ স্ট্রাইকারের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ

মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন স্পেনের তেনেরিফে ক্লাবের স্ট্রাইকার জেসুস দে মিয়েল। স্প্যানিশ দ্বিতীয় বিভাগ লিগ সেহুন্দা ডিভিশনে এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় পুরো স্প্যানিশ ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে তীব্রগতির এক সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন ওই ফুটবলার। মাঠে উপস্থিত চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান তরুণ এই স্ট্রাইকার।

খেলার মাঠে এ ধরনের দুর্ঘটনা রোধে আরও কঠোর নিরাপত্তা ও জরুরি চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে ইতিমধ্যে ক্রীড়া বিশ্লেষকরা আলোচনা শুরু করেছেন। নিহত খেলোয়াড়ের পরিবার ও ক্লাবের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুটবল বিশ্বের বিভিন্ন ক্লাব ও খেলোয়াড়রা। খেলাধুলায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD