বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ণ

সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সবার জন্য নিজ নিজ পরিচয়পত্র বা আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে সচিবালয়ের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশের প্রশাসনিক এই কেন্দ্রবিন্দুতে ভিড় কমানো এবং অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ কঠোরভাবে ঠেকানোর জন্যই মূলত এই পদক্ষপ নেওয়া হয়েছে। এতদিন ধরে পরিচয়পত্র গলায় ঝোলানো বা দৃশ্যমান রাখার নিয়ম থাকলেও অনেকেই তা সঠিকভাবে মানতেন না। নতুন এই আদেশের ফলে এখন থেকে সচিবালয়ের ভেতরে কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী, দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের প্রত্যেককেই তাদের আইডি কার্ড সবার সামনে দৃশ্যমান রাখতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সচিবালয়ের প্রতিটি গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গেটগুলোতে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি কঠোরভাবে তদারকি করবেন। এছাড়া সচিবালয়ের ভেতরেও নিয়মিত তদারকি টিম কাজ করবে যাতে নিয়মটি সঠিকভাবে পালিত হয়। যদি কেউ পরিচয়পত্র দৃশ্যমান না রেখে চলাচল করেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট মহ a মনে করছে, এই কঠোর নির্দেশনার ফলে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা সহজতর হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD