মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে, তা নির্ধারণ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মধ্যবর্তী নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে দেশটিতে শুরু হয় কেন্দ্রে গিয়ে সশরীরে ভোটদান প্রক্রিয়া। এবারের এই বহুল আলোচিত নির্বাচনে দেশের কংগ্রেস, সিনেট এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গর্ভনর পদের জন্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ ভোটাররা। এই ভোটাভুটিকে বর্তমান প্রশাসনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে হোয়াইট হাউসের আগামী দিনের নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো কতটা সহজে বাস্তবায়িত হবে। মার্কিন রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। দেশের বিভিন্ন প্রান্তের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ শুরু হলে তা বৈশ্বিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক